Выберите трек для воспроизведения
Сингл / Трек
যদি ঘুমিয়ে পড়ে ছুটতে থাকা দিনগুলো
যদি তোর আঙুলে ঠিক হয়ে যায় ভুলগুলো
এই মিছিমিছি কাছাকাছি খেলনা দিন
কিছু আমার মতো সত্যি ক্ষত কাঁদছিল
ডুবতে থাকা ইচ্ছে-সুখ
তুলছে ঝিনুক এই প্রহর
তোর কথাদের হাত ধরুক এই মন
দুটো পাশাপাশি কান্নাহাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন
দুটো পাশাপাশি কান্নাহাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন
মেঘলা কথার একলা আকাশ, তোর চোখেতে আমি জল
বৃষ্টি এলে ভিজবো বলে তোর কথা বল
দিনের শেষে নিজের দেশে আমরা দুজন নিঃস্ব মুখ
পাশাপাশি দূরত্বরা কথা বলুক
আটকে থাকা মেঘ-মুলুক
বৃষ্টি পড়ুক তার খবর
তোর চোখেতেও ঝড় তুলুক এই মন
দুটো পাশাপাশি কান্নাহাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন
দুটো পাশাপাশি কান্নাহাসির একলা মন
কিছু কথা বাকি তোর আমার মতন