Выберите трек для воспроизведения
মন আমার লজ্জা কি তোর নাই
বারে বারে কাঁদিস বুঝি তাই
মন আমার ওরে মন
একবার মন দিয়ে শোন
তুই যদি এমন করিস
আমি কোথায় যাই
মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল পালাই
ওরে মন আমার মন
চল দু'জনে সব ভুলে যাই
মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল পালাই
ওরে মন আমার মন
চল দু'জনে সব ভুলে যাই
তুই ছাড়া মন কারে আর মনের কথা কই
আমি ঠিক যেথায় আছি সেথায় পরে রই
একা তুই একলা বুঝি আমিও কি নই
ভাঙা ঘুম আমার ভাঙেও পড়েছে নিশ্চয়ই
তোর চেয়ে আমার কি আর দুঃখ কিছু কম
কত আর ঢাকবো রে তোর কান্নাতে শরম
এদিকে যখন তখন জীবন পাঠায় ডাক
সে সময় একটুখানি ঘাপটি মেরে থাকে
তোরে নিয়ে কি যে করি
বড়ো লজ্জাতে আজ মরি
কেনো তুই মেঘলা করিস আমার সকল কাজ
আমি দুহাত জড়ো করে
বলি বেহায়া মন তোরে
দে না মন বাঁচতে দে না নিজেও কিছু বাঁচ
মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল পালাই
ওরে মন আমার মন
চল দুজনে সব ভুলে যাই
কাহাতক ঝাপসা চোখে পথ চলা আর যায়
আমার এই জীবন যেন কাটতে নাহি চায়
কত দূরে কত্তো দূরে ফেরার হলি মন
সেখানেও পিছু নিয়ে পৌঁছেছে জীবন
দেবে না কেউ দেবে না কেউ দেবে না ছাড়
হিসেবের হাত থেকে নেই একটুও নিস্তার
এসবের মধ্যেখানেও তোরই জ্বালাতন
কি পাষাণ স্বৈরাচারে ভেজাস চোখের কোণ
তোরে নিয়ে কি যে করি
বড়ো লজ্জাতে আজ মরি
কেনো তুই মেঘলা করিস আমার সকল কাজ
আমি দুহাত জোর করে
বলি বেহায়া মন তোরে
দে না মন বাঁচতে দে না নিজেও কিছু বাঁচ
মন চল নির্বাসনে যাই
তুই আর আমি চল পালাই
ওরে মন আমার মন
চল দুজনে সব ভুলে যাই
মন আমার লজ্জা কি তোর নাই
বারে বারে কাঁদিস বুঝি তাই
মন আমার ওরে মন
একবার মন দিয়ে শোন
তুই যদি এমন করিস
আমি কোথায় যাই