Выберите трек для воспроизведения
Сингл / Трек
ও বলল আমায়: জানো
কখনও সাগর দেখিনি
ও বলল আমায়: জানো
কখনও সাগর দেখিনি
আর পাহাড়ও দেখিনি
চার দেওয়ালেই বন্দিনী
আমার বাবা একজন লম্পট
মা হাই-সোসাইটি বেশ্যা
ফোনে গুছিয়ে বলা যাবে না
হাজার পারিবারিক কেচ্ছা
ও বলল আমায়: জানো
কখনও সাগর দেখিনি
আর পাহাড়ও দেখিনি
চার দেওয়ালেই বন্দিনী
আমার বাবা একজন লম্পট
মা হাই-সোসাইটি বেশ্যা
ফোনে গুছিয়ে বলা যাবে না
হাজার পারিবারিক কেচ্ছা
আমি বললাম: সোনা কেঁদো না
আমি পাশে আছি মনে করো
সারা পৃথিবীই চায় তোমাকে
তাই পৃথিবীর হাত ধরো
তুমি ঘুমিয়ে পড়ো এবার
ফোন ছেড়ে দাও রাত হয়েছে
শেষ ক'টা দিন নাও কাটিয়ে
সারা জীবন তো পড়ে রয়েছে
এন্ড অফ ফার্স্ট সীন, কাট টু— হারেম থেকে পালানো
দার্জিলিঙের ঠাণ্ডার রাতে দুটো বিছানা জোড়া লাগানো
সোনা— হিমালয় তো দেখলে, এবার সাগরেই দেব পাড়ি
ও বলল: কী করছ? এস বিছানায় তাড়াতাড়ি
ক্ষুধার্ত মাংসাশী ফুলের যৌন বিকার
কোনও কালো জাদুতে অবশ অসহায় শিকার
এত নোংরা এই গল্প যে বললেই হব নোংরা আমি
এক বীভৎস সুখস্বপ্ন— যা দেখেছিল কোনও হারেমের হারামি
হারামি
তোমার ওজন সরাও বেইবি
এত ঘেঁষাঘেষি ভাল লাগে না
এই মিথ্যে প্রেমের বিছানায়
আর পৌরুষত্ব জাগে না
ওহে পাতি বিছানার ললনা
আমি জেনে গেছি সব ছলনা
তোমার দৃষ্টিতে সব ছেলেরাই
হ'ল ডিসপোজ়েবল খেলনা
ও হাসল ঠাণ্ডা হাসি
বলল: তোমাকেই ভালবাসি
করি এদিকে-ওদিকে ছোঁক ছোঁক
যখন তোমাকেও লাগে বাসি
প্রতি কুঞ্জে কুঞ্জে কৃষ্ণ
বড় কুহকিনী সেই বাঁশি
তবু তোমাতেই ডেডিকেশন
তাই তো রাতে ঘরে ফিরে আসি
ক্ষুধার্ত মাংসাশী ফুলের সিডাকটিভ স্পর্শ
সব ইনোসেন্ট মেয়েবেলা আর ছেলেমানুষি ইজ় ওনলি ফর শো
কোনও মেয়ে কাঁকড়ার ধর্ষকামনা দাঁড়া হয়ে যদি করে তাড়া
তবে বুঝবে তুমি— এক যে আছে সে কন্যার অতি গোপনীয় চেহারা
চেহারা
প্রতি অনুষ্ঠানের শেষে
যখন পর্দাটা নেমে আসে
যদি তুমি বিখ্যাত কেউ হও
তবে কালো উইংসের পাশে
দেখবেই ওকে, আছে দাঁড়িয়ে
চোখে অটোগ্রাফের বায়না
শার্টের দু'-তিন বোতাম খোলা
আড়চোখে সব দেখা যায় না
তুমি চাও পুরোচোখে তাকাতে
ওরও আপত্তি নেই মোটেই
যদি তুমি হও পাকা খেলোয়াড়
জানো মাঝে মাঝে এরা জোটেই
ঘরে বউ অসুস্থ তাতে কী
হবে সমস্যা এক রাতে কি
বলো টেলিফোনে ভালবেসে
রাতে প্রোগ্রামে গেছ ফেঁসে
ক্ষুধার্ত মাংসাশী ফুলের মার্কামারা বিছানা
আজ রাতে পারে হতে নীল নিভৃত নির্বিঘ্ন ঠিকানা
কারণ আউট অফ স্টেশন আমি কোনওমতেই ফিরছি না অতর্কিতে
তাই রাজি হয়ে যাও এইবেলা কোনও রেকর্ডিং-এ ওকে 'চান্স' করে দিতে
করে দিতে
ক্ষুধার্ত মাংসাশী ফুলের যৌন বিকার
কোনও কালো জাদুতে অবশ অসহায় শিকার
কোনও মেয়ে কাঁকড়ার ধর্ষকামনা দাঁড়া হয়ে যদি করে তাড়া
তবে বুঝবে তুমি— এক যে আছে সে কন্যার অতি গোপনীয় চেহারা
ক্ষুধার্ত মাংসাশী ফুলের
ক্ষুধার্ত মাংসাশী ফুল