Выберите трек для воспроизведения
কেন ফিরিয়ে দিতে চাও সেই হারানো প্রেম?
কেন ফিরিয়ে দিতে চাও সেই ভালোবাসা
যে ভালোবাসা নিয়েছিলে কেড়ে?
তুমি কি জানো না, তুমি কি বোঝো না
কোনো কোনো সান্ত্বনায় যন্ত্রণা যায় বেড়ে?
তুমি কি জানো না, তুমি কি বোঝো না
কোনো কোনো সান্ত্বনায় যন্ত্রণা যায় আরো বেড়ে?
কেন ফিরিয়ে দিতে চাও সেই হারানো প্রেম?
কেন ফিরিয়ে দিতে চাও সেই ভালোবাসা?
নতুন করে আমায় মিথ্যে মায়ায় বেঁধো না
চাই না আমি তোমার কাছে সমবেদনা

সুখের আশা দিয়ে কাছে আর ডেকো না
স্মৃতির চাদর দিয়ে মিছে ব্যথা ঢেকো না