Выберите трек для воспроизведения
Сингл / Трек
আমি চলে যাবো,
থেকে যাবে গন্ধরাজের গাছ
আমি চলে যাবো
থেকে যাবে ভোরের এই সুবাস।
আমি চলে যাবো
থেকে যাবে দোয়েল পাখির দল
আমি চলে যাবো
থেকে যাবে নদীর চোখের জল।
আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, এইবার
তুই বড় হস যত বড় হওয়া যায়
আটকে থাকিস না।
আমি চলে যাবো
রেখে ঘুমের কপালে হাত
আমি চলে যাবো
রেখে শীতলপাটির রাত।
আমি চলে যাবো
থেকে যাবো আরো বেশি করে তাই।
আমি চলে যাবো
রেখে যাবো তোর কাছে পুরোটাই।
আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো, এইবার
তুই বড় হস যত বড় হওয়া যায়, আটকে থাকিস না।
আমাকে পাবি
হারালে চাবি
পুরনো তালা
খুলতে গেলে।
কখনো হঠাৎ
কান্না পেলে তোর
পাবি রে চোখের জলে।
আমি চলে যাবো, আমি চলে যাবো, আমি চলে যাবো এইবার
তুই বড় হস যত বড় হওয়া যায় আটকে থাকিস না।