Выберите трек для воспроизведения
এ রাঙা গোধূলি হলে অবসান
এ রাঙা গোধূলি হলে অবসান
আমারে ভুলিয়া যেও ভুলে যেও মোর গান
এ রাঙা গোধূলি হলে অবসান
বিরহ শয়ন পাতি
ভাঙ্গা বাসরের দীপশিখা সম আমি
জেগে রব জেগে রব দুঃখ রাতি
বিরহ শয়ন পাতি
ভাঙ্গা বাসরের দীপশিখা সম আমি
জেগে রব জেগে রব দুঃখ রাতি
ছলছল ঝনঝন মোর ব্যথার আঁখি ধারে
ঘুচানো রবেনা অভিমান
এ রাঙা গোধূলি হলে অবসান
প্রথম প্রণয়ে ভালোলাগা মন
প্রথম দেখার শুভ ক্ষণে
প্রথম প্রণয়ে ভালোলাগা মন
প্রথম দেখার শুভ ক্ষণে
আমারে যে দিয়ে গেলে
সে কথা রবে গো মনে
ফুল লয়ে ফুল বনে
ব্যথার মাধুরী মেটায়ে হে প্রিয়
আমি খেলিব গো আনমনে
ফুল লয়ে ফুল বনে
ব্যথার মাধুরী মেটায়ে হে প্রিয়
আমি খেলিব গো আনমনে
এ কথা বুঝিতে দিও শুধু দিও মোরে
এ কথা বুঝিতে দিও শুধু দিও মোরে
এ বিরহ তব প্রেমই অবদান
এ রাঙা গোধূলি হলে অবসান