Выберите трек для воспроизведения
যদি হঠাৎ দেখা হয়
মুখোমুখি দুজনার
বুক চিন চিন নিস্পলক
চেনা রাস্তা ছায়াপথ
যদি হঠাৎ দেখা হয়
মুখোমুখি দুজনার
বুক চিন চিন নিস্পলক
চেনা রাস্তা ছায়াপথ
বৃষ্টি নামবে খুব জোরে
সাথে মেঘেদের কলরব
আঁকড়ে ধরবার ঘোর অসুখ
আশকারায় তখন ভেজা চোখ।
যখন শব্দেরা ভুলে যায় সব মানে
চোখে হারা চোখ নাকি সেই সব ভাষা জানে
বলতে কি চায় নিরবতা
বেড়ে যাওয়ার হৃদস্পন্দনে
তুই না হয় আরো কিছুক্ষন থেকে যা
তুই না হয় আরো কিছুক্ষণ থেকে যা
তুই না হয় আরো কিছুক্ষন থেকে যা
তুই না হয় আরো কিছুক্ষণ
থেকে যা
থেকে যা
জানি হাত বাড়ালেও মুখোমুখি
তোকে ছোঁয়া যাবে না।
লক্ষ্য যোজন দূরের ব্যবধান
জানি ঘুচে যাবে না
কেটে গেল যুগ যুগান্তর
তোকে কিছুই বলা আর হলো না
কোন অলীক ডানায় চেপে তুই উধাও!
কোন অলীক ডানায় চেপে তুই আজ উধাও!
চেয়েছিলাম আরো কিছুক্ষণ থেকে যা
বড্ড ফাঁকা লাগে এই পথঘাট তুই ছাড়া
তুই নাহয় আরও কিছুক্ষন থেকে যা
যেভাবে গল্পেরা থেকে যায় অধরা ।