Выберите трек для воспроизведения

চাইনি এমন করে বলতে তোমায়
দূরে সরে যাও
ইচ্ছের বাইরেও কিছু কথা হয়
তুমি জেনে নাও
আমারও যে কষ্ট লাগে বুঝতে কি পাও
শাওন মেঘের মতো ক্লান্ত এ মন
এক ফালি রোদ্দূর খুঁজি সারাক্ষণ
দিনমান কেটে যায় মেলে নাযে তাও
স্মৃতির আড়ালে ঢাকা সেই প্রিয় মুখ
হাওয়ায় ভেসে গেছে ছিল যত সুখ
তবুও তোমার তীরে ভাসাই যে নাও