Выберите трек для воспроизведения
ভোর সকালে
জেগে দাঁড়াই পিঠ দেয়ালে
দেখি ঘুম তুমি, ঘুমে
আদরমাখা বন্ধ চোখে
জানালার চিলতে রোদে তোমার মুখ
ভ্রু কুঁচকে রোদ সরানোর চেষ্টা তোমার
এলোচুল যেন জড়িয়ে তোমাকে
আমি এখনো দাঁড়িয়ে তোমায় দেখি
ঘুম জড়ানো
তোমার কথায় হারাই
দেখি মায়া, আলো-ছায়ার ঢল
আদরমাখা বন্ধ চোখে
জানালার চিলতে রোদ হেরে গেছে
বাঁকা ঠোঁটে তোমার হাসির কাছে
এলোচুল যেন জড়িয়ে তোমাকে
আমি এখনো দাঁড়িয়ে তোমার পাশে