সবকিছু আজ কেন-
সবকিছু আজ কেন নতুন লাগে?
মন ছোটে কার ইশারায়??
সবকিছু আজ কেন নতুন লাগে?
সবকিছু আজ কেন নতুন লাগে?
মন ছোটে কার ইশারায়?
সূর্যকিরণ পেয়ে তাই বুঝি
কমলিনী আঁখি মেলে চায়
সবকিছু আজ কেন নতুন লাগে?
মন ছোটে কার ইশারায়?
সূর্যকিরণ পেয়ে তাই বুঝি
কমলিনী আঁখি মেলে চায়
শুধু মনে নয়, আমি লিখেছি
নামটি তোমারই আকাশে
চিঠি লিখে নয়, মোর মনের কথা
পাঠিয়ে দিয়েছি ওই বাতাসে
হো, শুধু মনে নয়, আমি লিখেছি
নামটি তোমারই আকাশে
চিঠি লিখে নয়, মোর মনের কথা
পাঠিয়ে দিয়েছি ওই বাতাসে
আর দেরি নয়, আমার ভুবন
আজ শুধু ডাকে তোমায়
সবকিছু আজ কেন নতুন লাগে?
মন ছোটে কার ইশারায়?
সূর্যকিরণ পেয়ে তাই বুঝি
কমলিনী আঁখি মেলে চায়
হৃদয়েরই রং দিয়ে এঁকেছি
তোমার ছবি কল্পনায়
রামধনু-রূপ নিয়ে সমুখে আমার
তুমি এসে ডাকবে আমায়
হো, হৃদয়েরই রং দিয়ে এঁকেছি
তোমার ছবি কল্পনায়
রামধনু-রূপ নিয়ে সমুখে আমার
তুমি এসে ডাকবে আমায়
অনেক দিনের পরে উজান
এলো মনেরই যমুনায়
সবকিছু আজ কেন নতুন লাগে?
মন ছোটে কার ইশারায়?
সূর্যকিরণ পেয়ে তাই বুঝি
কমলিনী আঁখি মেলে চায়
সবকিছু আজ কেন নতুন লাগে?
মন ছোটে কার ইশারায়?
সূর্যকিরণ পেয়ে তাই বুঝি
কমলিনী আঁখি মেলে চায়