Выберите трек для воспроизведения
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
মহিমা তব উদ্ভাসিত মহাগগনমাঝে
বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
গ্রহতারক চন্দ্রতপন ব্যাকুল দ্রুত বেগে
করিছে পান, করিছে স্নান, অক্ষয় কিরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
জগতে তব কী মহোৎসব, বন্দন করে বিশ্ব
শ্রীসম্পদ ভূমাস্পদ নির্ভয়শরণে
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর