Выберите трек для воспроизведения
সূর্য রঙিন তার পূর্বে
এক বেলা দেরি করে ওঠে
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে
সূর্য রঙিন তার পূর্বে
এক বেলা দেরি করে ওঠে
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে
কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রাণ
রাস্তা বদল করে হাওয়া
এ যেন ছেলেখেলা, আলোচনা হতে দাও
যেই গলিতে গাড়ি ঢোকে না
এ যেন মাঝারি শহরে কিছু বাজারি গান
দু'কান আমার জানি শোনে না
ছাতাগুলো দোলে, ডানা মেলে রোদ
রোদে জামা ভেজে, পথে অবরোধ
নিচু বাড়িগুলো খালি তোলে হাই
পিছুটানে পায়ে আরও গতি চাই
আমিও জানি আমি গেঁথে গেছি আলপিনে
কত কি ছুটে চলে দু'পাশে
কখনো ভেবো বসে তুমি নিয়ে লোফালুফি
এ খেলা খেলে কার কি আসে
চোখে হাসি আর হাতে তালি থাক
ভাঙা বিকেলের কাছে ফেরা যাক
ঘন হতে থাকে মোহহীনতা
কেটে যায় ঘোর, বাড়ে দীনতা
সূর্য রঙিন তার পূর্বে
এক বেলা দেরি করে ওঠে
ছায়া ফেলে সাদা কালো লালচে
মেঘ জমে থাকে তার ঠোঁটে
কখনো উপচে পড়ে ধড়ফড়িয়ে প্রাণ
রাস্তা বদল করে হাওয়া