Выберите трек для воспроизведения
চক্ষু দুটি কাজল কালো
গালের তিলে লাগে ভালো
চক্ষু দুটি কাজল কালো
গালের তিলে লাগে ভালো
দেহের ঢঙে ডুবাইলায় মায়ায়
গো রূপসী
আমারে টানিলা প্রেমের মোহনায়
আমারে টানিলা প্রেমের মোহনায়
আমারে টানিলা প্রেমের মোহনায়
চক্ষু দুটি ভ্রমরকালো
বাবরি চুলে লাগে ভালো
চক্ষু দুটি ভ্রমরকালো
বাবরি চুলে লাগে ভালো
গো রসিয়া আমারে টানিলায় প্রেমের মোহনায়৷
আমারে টানিলা প্রেমের মোহনায়
আমারে টানিলা প্রেমের মোহনায়
পায়ে তোমার আলতা দিলে
ভুলে দেখি গোলাপ বলে৷
দেইখা আমার নয়নও জুড়ায়
মনটা হারাই ক্ষণে ক্ষণে
খুঁইজে ফিরি জনে জনে৷
ডুইবছে এ মন তোমার কায়ায়
গো রসিয়া- আমারে টানিলায় প্রেমের মোহনায়৷
চন্দ্র-সূর্য তোমায় মানি
কথা তোমার মন্ত্র জানি
পাষাণ গলে তোমার চোখের ইশারায়-
হাতে তোমার আছে যাদু
ছুঁলে গরল হয় গো মধু।
সুখেদুখে ভুলো না আমায়
গো রূপসী, আমারে টানিলায় প্রেমের মোহনায়।