Выберите трек для воспроизведения
দেখ বাবাজি দেখবি নাকি?
দেখরে খেলা দেখ চালাকি
ভোজের বাজি ভেল্কি ফাঁকি পড়্ পড়্ পড়্ পড়বি পাখি, ধপ্
লাফ দিয়ে তাই তালটি ঠুকে তাক করে যাই তীর ধনুকে
ছাড়ব সটান উর্ধ্বমুখে হুশ করে তোর লাগবে বুকে, খপ্
গুড়্ গুড়্ গুড়্ গুড়িয়ে হামা খাপ্ পেতেছেন গোষ্ঠ মামা
এগিয়ে আছেন বাগিয়ে ধামা এইবার বাণ চিড়িয়া নামা, চট্
ঐ যা! গেল ফস্কে ফেঁসে হেই মামা তুই ক্ষেপলি শেষে?
ঘ্যাচঁ করে তোর পাঁজর ঘেঁষে লাগ্ ল কি বাণ ছটকে এসে, ফট্?