Выберите трек для воспроизведения
হাজার Square feet এ স্বপ্নের বাড়ি
ভাবনার আঁকি বুকি কথা সারি সারি
এ দেওয়ালে প্লাজমা ও দেওয়াল খালি
ওখানে রাখতে পারো সালভাদর ডালি
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলেছিলে কেউ
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলেছিলে কেউ
একধারে ছবি ছাড়া বিষন্ন ফ্রেম
চিঠিটা পেয়েছো তুমি পেয়েছো কি প্রেম
শূন্যতা ঘিরে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চাপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানিনা হলো রাত ভোর
Bedroom গোলাপীর নরম আরাম
লাগোয়া বেলকনি টবে রাখা পাপ
দুধ সাদা পর্দায় নিষ্পাপ বাসনা
চিঠিতে দিলাম এই ঠিকানা
Bedroom এ গোলাপীর নরম আরাম
লাগোয়া বেলকনি টবে রাখা পাপ
দুধ সাদা পর্দায় নিষ্পাপ বাসনা
চিঠিতে দিলাম এই ঠিকানা
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবে তো বলো তুমি আসবে তো প্রেম
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবে তো বলো তুমি আসবে তো প্রেম
বসে আছি আসবে তো আসবে তো
আসবে তো প্রেম
শূন্যতা ঘিরে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চাপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কথায় জানি না হলো রাত ভোর