Выберите трек для воспроизведения
আমরা বন্ধু দুজন, শুধু দুজনে
জীবনের সুখ-দুঃখ এসো না ভরি কূজনে
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
প্রাণে প্রাণে গাঁথা দুটি জোড়া পাতা
দুজনার ভালো দুজনে চাই
আমরা মনে মনে
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
আসুক না যত ঝড়-ঝঞ্ঝা-তুফান
তবু মোরা গেয়ে যাব মিলনের গান
আসুক না যত ঝড়-ঝঞ্ঝা-তুফান
তবু মোরা গেয়ে যাব মিলনের গান
এ গান হবে না কোনদিন শেষ
হাজার দুঃখ দহনে
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
মঙ্গলদীপ
মঙ্গলদীপ
নতুন প্রাণের আলো পৃথিবীতে আসে
পৃথিবীর প্রতি রেণু তাকে ভালোবাসে
হো, নতুন প্রাণের আলো পৃথিবীতে আসে
পৃথিবীর প্রতি রেণু তাকে ভালোবাসে
দুঃখ সবার মুছে দিয়ে দেখ
হাসি অকারণে
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
মঙ্গলদীপ
মঙ্গলদীপ
প্রাণের বাঁধনে বাঁধা এ দুটি জীবন
ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ
প্রাণের বাঁধনে বাঁধা এ দুটি জীবন
ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ
চিরদিন যেন পাশাপাশি থাকি
আমরা এ ভুবনে
আমরা বন্ধু দুজন, শুধু দুজনে
জীবনের সুখ-দুঃখ এসো না ভরি কূজনে
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
আমি দীপ, তুমি মঙ্গল
তুমি মঙ্গল, আমি দীপ
মঙ্গলদীপ
মঙ্গলদীপ