Выберите трек для воспроизведения
উজ্জ্বল এক আলো
দূর গগনে ভাসছে
বিদ্যুতের ঝলক দেখা যায়
ভেঙ্গে পড়া শহর
বিদ্যুতের খুঁটি
কড়মড় করে উঠছে সব হটাৎ
প্রাণ যেনো ফিরে পাচ্ছে
সুর্যটা আবার
তোমাদের নেই কোন ছাড় আজ
পৌঁছে গেছে পৃথিবীর গান ওদের কাছে
আলোর গতি হাজার লক্ষ ছায়াপথ পেরিয়ে
প্রাচীন বুদ্ধিমত্তা ওদের আমাদের অবয়ব
যুদ্ধের শেষে যুদ্ধ আবার করবে সত্যযোদ্ধার দল
অঙ্গহীন দেহে নিমেষেই প্রাণ আনে
বর্ণহীন কঠিন অবয়ব
নীল রঙের বলয়ে
বেঁচে থাকবে তুমি
যতই করুক শত্রু আক্রমণ
বন যেনো ফিরে পাচ্ছে
প্রকৃতির সবুজ প্রাণ
তোমাদের নেই কোন ছাড় আজ
তোমরা যারা ভেবেছিলে নিজেদের ঈশ্বর
সত্যযোদ্ধারা আজ তোমাদেরই প্রাণের সংশয়
জীবনবৃক্ষ দেখ জেগে উঠছে আবার
শেকড় বেয়ে তোমাদের বাঁচার মিছে প্রচেষ্টা
সত্যযোদ্ধা
এবার পালাবে কোথায়