আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো
এক পলকের সেই দেখাতে
কেন ওঠে ঝড় এই মনেতে
জানি না তা জানি না
হুঁ হুঁ হুঁ
সারাদিন এই হৃদয়ে
সেই হরিণীর আনাগোনা।
গুন গুন করে এই মন হায়
হলোনা তবু তাকে জানা
কি জানি কবে তার
দেখা যে পাই আবার
জানি না তা জানি না
হুঁ হুঁ হুঁ .হুঁ .হুঁ হুঁ হুঁ
মানসী বলো কে তুমি?
এলে বেশ তো ছিলাম একা।
পারিনা ভুলে যেতে সেই ছবি
ক্ষনিকের একটু দেখা
ফাগুনের এই রাত
একি প্রেম অনুরাগ
জানিনা তা জানিনা
হুঁ হুঁ হুঁ .হুঁ .হুঁ হুঁ হুঁ
আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো
চকিতে ফিরে তাকানো
এক পলকের সেই দেখাতে
কেন উঠে ঝড় এই মনেতে
জানিনা তা জানি না
জানিনা তা জানি না