কোন চোখেতে দেখছো সবুজ, কোন চোখেতে নীল
বাড়ির পাশে আরশিনগর
উদাস হাওয়া রাখছে খবর
বিবাগী সব মেঘের পাশে উড়ছে শঙ্খচিল
কোন চোখেতে দেখছো সবুজ, কোন চোখেতে নীল
বাড়ির পাশে আরশিনগর
উদাস হাওয়া রাখছে খবর
বিবাগী সব মেঘের পাশে উড়ছে শঙ্খচিল
কোন চোখেতে আছে ছবি, আঁকছো সাগর-ঢেউ
কোন বা সে চোখে জল তিরতির, একলা হয়ে কেউ
কোন চোখেতে আছে ছবি, আঁকছো সাগর-ঢেউ
কোন বা সে চোখে জল তিরতির, একলা হয়ে কেউ
বাড়ির পাশে আরশিনগর
উদাস হাওয়া রাখছে খবর
বিবাগী সব মেঘের পাশে উড়ছে শঙ্খচিল
কোন চোখেতে মাখছো আবির, পাতাঝরা বসন্ত সুর
আড়াল হয়ে ভিজছে যে কেউ, শ্রাবণ রাতে বহুদূর
কোন চোখেতে মাখছো আবির, পাতাঝরা বসন্ত সুর
আড়াল হয়ে ভিজছে যে কেউ, শ্রাবণ রাতে বহুদূর
বাড়ির পাশে আরশিনগর
উদাস হাওয়া রাখছে খবর
বিবাগী সব মেঘের পাশে উড়ছে শঙ্খচিল
কোন চোখেতে দেখছো সবুজ, কোন চোখেতে নীল
বাড়ির পাশে আরশিনগর
উদাস হাওয়া রাখছে খবর
বিবাগী সব মেঘের পাশে উড়ছে শঙ্খচিল