Выберите трек для воспроизведения
রেলিংয়ের ধার ঘেঁষে আলাদিন প্রদীপ সাজায়
পুড়েছে নরম তাপে বুনে উল নকশিকাঁথায়
রেলিংয়ের ধার ঘেঁষে আলাদিন প্রদীপ সাজায়
পুড়েছে নরম তাপে বুনে উল নকশিকাঁথায়
পাশমিনা স্বপ্নেরা উঠোনের কলপাড়ে এসে
শ্যাওলা জমানো মেঘে বৃষ্টির গল্প শোনায়
আতরের ঘুমে মেশা মুখেরই মিছিল
চেনা অন্ত্যমিল খুঁজে ফেরে
স্বপ্নেরই ফেরিওয়ালার জাদু ঘরেরই
আলো-আঁধারি করিডোরে
আধশোয়া শরীরটা জিনগত বাতিক ভোলায়
পুড়েছে নরম তাপে বুনে উল নকশিকাঁথায়
সোনার কাঠি ছোঁয়ানো তার রূপকথারই দেশে
দেওয়াললিপির ছেঁড়া পাতার নীরবতারই শেষে
সোনার কাঠি ছোঁয়ানো তার রূপকথারই দেশে
দেওয়াললিপির ছেঁড়া পাতার নীরবতারই শেষে
পুরোনো ringtone-এ বাঁধা পিছুটানের
প্রদীপের আগুনেরই নেশা আলাদিনের