ওকে দাও ফিরিয়ে দাও
তার সোনালী গিটার
আর হৃদয়ের ঝংকার
ওকে দাও ফিরিয়ে দাও
তার সোনালী গিটার
আর হৃদয়ের ঝংকার
ওর কষ্টে ভেজা মন
কেউ খোঁজে কি এখন
সে কোথায় হারালো
ছেড়ে বন্ধুর বন্ধন
ওর কষ্টে ভেজা মন
কেউ খোঁজে কি এখন
সে কোথায় হারালো
ছেড়ে বন্ধুর বন্ধন
ওর বুকে হাহাকার
ঘরে ভীষণ অন্ধকার
তাকে কে ফেরাবে আর?
ওর বুকে হাহাকার
ঘরে ভীষণ অন্ধকার
তাকে কে ফেরাবে আর?
তার আকাশ কত নীল
তার স্বপ্নে শঙ্খচিল
তার ডানা ভেঙ্গে যায়
কেন মিলনে অমিল
তার আকাশ কত নীল
তার স্বপ্নে শঙ্খচিল
তার ডানা ভেঙ্গে যায়
কেন মিলনে অমিল
আজ স্বপ্নে জেগে ওঠে
বন্ধুর জোড়া চোখ
সেই চেনা-জানা মুখ
আজ স্বপ্নে জেগে ওঠে
বন্ধুর জোড়া চোখ
সেই চেনা-জানা মুখ
ওকে দাও ফিরিয়ে দাও
তার সোনালী গিটার
আর হৃদয়ের ঝংকার
ওকে দাও ফিরিয়ে দাও
তার সোনালী গিটার
আর হৃদয়ের ঝংকার