Выберите трек для воспроизведения
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
তাই হোক, তবে তাই হোক
দ্বার দিলেম খুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
এসছে তুমি তো বিনা আভরণে
মুখর নূপুর বাজে না চরণে
এসছে তুমি তো বিনা আভরণে
মুখর নূপুর বাজে না চরণে
তাই হোক তবে তাই হোক
এসো সহজ মনে
ওই তো মালতী ঝরে পড়ে যায় মোর আঙিনায়
শিথিল কবরী সাজাতে তোমায় লও-না তুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
কোনো আয়োজন নাই একেবারে
সুর বাঁধা নাই এ বীণার তারে
কোনো আয়োজন নাই একেবারে
সুর বাঁধা নাই এ বীণার তারে
তাই হোক তবে, এসো হৃদয়ের মৌনপারে
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে
আমার মনের সুর ওই বাজে
ঝরোঝরো বারি ঝরে বনমাঝে
আমার মনের সুর ওই বাজে
উতলা হাওয়ার তালে তালে মন উঠিছে দুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে
তাই হোক তবে তাই হোক
দ্বার দিলেম খুলে
জানি জানি তুমি এসেছ এ পথে মনের ভুলে