এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে
তলায় গেল ভগ্ন তরী কূলে এলেম ভেসে
এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে
অচিন মনের ভাষা শোনাবে অপূর্ব কোন্ আশা
বোনাবে রঙিন সুতোয় দুঃখসুখের জাল
বাজবে প্রাণে নতুন গানের তাল
নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে
এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে
নাম না জানা প্রিয়া
নাম না জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া
নাম না জানা প্রিয়া
নাম না জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া
যৌবনেরি নবোচ্ছ্বাসে ফাগুন মাসে বাজবে নূপুর ঘাসে ঘাসে
মাতবে দখিনবায় মঞ্জরিত লবঙ্গলতায়
চঞ্চলিত এলো কেশে
এলেম নতুন দেশে
এলেম নতুন দেশে