Выберите трек для воспроизведения
রামায়ণে রামচন্দ্র পিতারই কারণ
গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন
আমার কারণে তুমি ভাসালে জীবন
জীবনের প্রতি পদে দুঃখ বরণ
রামায়ণে রামচন্দ্র পিতারই কারণ
গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন
বীণাপাণির বীণা যদি পরশ না পাই
জীবনের যত আশা- হয়ে যাবে ছাই
বীণাপাণির বীণা যদি পরশ না পাই
জীবনের যত আশা- হয়ে যাবে ছাই
আমি যে পেয়েছি দাদা রামের মতন
কেমনে করিব, দাদা, তোমারে যতন?
আমার কারণে তুমি ভাসালে জীবন
জীবনের প্রতি পদে দুঃখ বরণ
রামায়ণে রামচন্দ্র পিতারই কারণ
গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন
মা জানকী-রূপে, তুমি, বৌদি আমার
চাই যে চলার পথে আশিস তোমার
মা জানকী-রূপে, তুমি, বৌদি আমার
চাই যে চলার পথে আশিস তোমার
কভু যদি নাহি আসে সুখের লগন
পূজা করে যাব, দাদা, তোমার চরণ
আমার কারণে তুমি ভাসালে জীবন
জীবনের প্রতি পদে দুঃখ বরণ
রামায়ণের রামচন্দ্র পিতারই কারণ
গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন
লোহার শিকলে বাঁধা ভাগ্য আমার
ক্ষমতা নেই যে মোর করি চুরমার
লোহার শিকলে বাঁধা ভাগ্য আমার
ক্ষমতা নেই যে মোর করি চুরমার
হাজার কান্না-ব্যথায় ভরে আছে মন
তোমার অনুজ আমি, আমি যে লক্ষ্মণ
আমার কারণে তুমি ভাসালে জীবন
জীবনের প্রতি পদে দুঃখ বরণ
রামায়ণের রামচন্দ্র পিতারই কারণ
গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন