Выберите трек для воспроизведения
বিষাক্ত নগরী
ওরা ধ্বংসের জুয়ারী
খেলায় নেমেছে
মুখে অক্সিজেন মুখোশ
যেদিকে তাকাই
ধূসর কালো রং
পুড়ে যায় যে বন
গুড়িয়ে সবুজ জীবন
আজ হাজার হাজার মাঠ
কাঁটা তারের জাল
ওরা গড়ে চলেছে
কালো কংক্রিটের দেয়াল
এই চারকোনা বাক্সে যুদ্ধ চলেছে
বিকার নেই কারো
জগতটাই দুলছে
ওরা জুয়ারি আসরে
খেলে যে ধোয়ারই আড়ালে
ওরা শিকারী লুকিয়ে
জীবন বৃক্ষের পাতালে
সৃষ্টির সর্বকূল নিজ সমাধিতে
মনুষ্যত্ব হারিয়ে বিভৎসতার শিখরে
ওরা গড়ে চলেছে
অমানুষের কারবালা
অর্থের নেশায় ধ্বংসের প্রাসাদ
ওদের চোখে নেই যে ভয়
মৃত্যুদূতের আসবার
রক্তের বৃষ্টি বজ্রের সৃষ্টি
অবিরাম জলস্রোত
বিষাক্ত তিক্ত ঘন কালো কুয়াশায়
দুই মেরু ঢেকে যায়
প্রাণবায়ু ফুরিয়ে
শেষ প্রাণীকূল মিশে যায়
শুণ্যতায়