Выберите трек для воспроизведения
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
মানব না হার আমি- এই মোর পণ
তাতে যদি যায় যাক, যাক না জীবন
মানব না হার আমি- এই মোর পণ
তাতে যদি যায় যাক, যাক না জীবন
জীবনে বাঁচার জ্বালা হাজার হাজার
তবু কেন এত রং, আলোর বাহার?
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
লাভ-ক্ষতি লিখি মোরা হিসাব খাতায়
ক্ষতি যদি বেশি হয় কী-বা এসে যায়?
লাভ-ক্ষতি লিখি মোরা হিসাব খাতায়
ক্ষতি যদি বেশি হয় কী-বা এসে যায়?
পাল যদি ছিঁড়ে যায় নদীর মাঝার
দাঁড় টেনে আশা নিয়ে নদী হব পার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার
থামবে না গতি তবু জীবনে চলার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার
রাত্রির শেষে দেখি এখনও আঁধার
আলোর নিশানা আমি খুঁজি বারে বার