Выберите трек для воспроизведения
আজকে হঠাৎ, পড়ছে মনে তাকে খুব
চোখে ঢাকা মুখ, গল্পেরা তার নিশ্চুপ।
কপালে আজ বছরের ভাঁজ
কলমেরা শূন্য, বইয়ের খাঁজ
ভরছে তাদের কথায়।
জানিনা কার, তার অভিসার
যতটুকু রোদ পায়
কতটা আমার
কিছু যদি বাকি থেকে যায়
তারা হোক না ভুল আমার।
তারা হোক না ভুল আমার।
আজকে হঠাৎ পড়ছে মনে তার মুখ
ঠোঁটে কপাল, চুলের আড়াল
ঘুমের সুখ।
কেমন আছে সে, ঘুম ভাঙে তার
কীসের ডাকে, কার আবদার
ছবি আঁকে তার দু'গালে |
আজও কি ভুল বানান
চিঠিরাও বেমানান
আঙুলের ফাঁক ভরিয়ে দূরে কাছে সব সমান
বুক ভাঙে সুখের আড়ালে -
তারা হোক না ভুল আমার।
তারা হোক না ভুল আমার।
তারা হোক না ভুল আমার।