
মন মোর রসনা
তুমি কি আর জানো না?
সঙ্গে তো কাউ যাবে না
সময় থাকিতে কেনে
গুরু ভজিলো না
সময় থাকিতে কেনে
গুরু ভজিলো না
মন মোর রসনা
এ দেহার মূল্য নাই
পুড়া দিলে হইবে ছাই
এ দেহার মূল্য নাই
পুড়া দিলে হইবে ছাই
প্রাণও বায়ু ছাড়িয়া যাইবে
নদীর কূলে হইবে বাসর
অন্তিম কালে
নদীর কূলে হইবে বাসর
অন্তিম কালে
মন মোর রসনা
পিতা-মাতা সদর ভাই
হেলায় আছে এলায় নাই
পিতা-মাতা সদর ভাই
হেলায় আছে এলায় নাই
সবাই তো ছাড়িয়া যাবে
আমারও যাইতে হবে
সময় আসিলে
আমারও যাইতে হবে
সময় আসিলে
মন মোর রসনা
শিশু কালে রঙের মেলা
যৌবনে প্রেমো নিলা
শিশু কালে রঙের মেলা
যৌবনে প্রেমো নিলা
শেষ হলো যাবার পালা
দুদিন মাত্র পরবাস
এই ভবের খেলা
দুদিন মাত্র পরবাস
এই ভবের খেলা
মন মোর রসনা
তুমি কি আর জানো না?
সঙ্গে তো কাউ যাবে না
সময় থাকিতে কেনে
গুরু ভজিলো না
সময় থাকিতে কেনে
গুরু ভজিলো না
মন মোর রসনা