ও গুণের ননদ লো, ও সাধের ননদ লো
আমার মনের কথা কই লো
যৌবন ফুরাইয়া গেল, বন্ধু এলো না
ও গুণের ননদ লো, ও সাধের ননদ লো
আমার মনের কথা কই লো
যৌবন ফুরাইয়া গেল, বন্ধু এলো না
ওরে, প্রেমের ডালে ফুট ফুটিলো
আমার প্রাণভ্রমরা না আসিলো
উপায় কী সই বলো না, বন্ধু এলো না
ও গুণের ননদ লো, ও সাধের ননদ লো
আমার মনের কথা কই লো
যৌবন ফুরাইয়া গেল, বন্ধু এলো না
ওরে, যৌবন জোয়ারের পানি, গেলে আর তো ফিরে না
আরে, ননদী, ও ননদী
যৌবন জোয়ারের পানি, গেলে আর তো ফিরে না
আমার প্রেম-যমুনায় বইছে উজান
প্রেম-যমুনায় বইছে উজান, প্রাণে ধৈর্য মানে না
আমার প্রাণে ধৈর্য মানে না
বন্ধু এলো না
ও গুণের ননদ লো, ও সাধের ননদ লো
আমার মনের কথা কই লো
যৌবন ফুরাইয়া গেল, বন্ধু এলো না
আমার মন হইয়াছে উদাসিনী
কী করি গো, বল সজনী
আমার মন হইয়াছে উদাসিনী
কী করি গো, বল সজনি
হায় হায়, পরান আমার আই-যাই করে, বুঝাইলে বুঝ মানে না
পরান আমার আই-যাই করে, বুঝাইলে বুঝ মানে না
আরে, ঘুম আসে না
চোখের জলে পদ্ম ভাসে, হৃদয়মাঝে তুফান ওঠে রে
আরে, ননদী, ও ননদী
চোখের জলে পদ্ম ভাসে, হৃদয়মাঝে তুফান ওঠে রে
ওরে, কূল ভাঙিয়া ঢেউ আসিয়া
কূল ভাঙিয়া ঢেউ আসিয়া ভাসায়া নিলো সাধের বিছানা
নিলো সাধের বিছানা
বন্ধু এলো না
ও গুণের ননদ লো, ও সাধের ননদ লো
আমার মনের কথা কই লো
যৌবন ফুরাইয়া গেল, বন্ধু এলো না