Выберите трек для воспроизведения

জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার
এখন এমন কেউ নেই যে আমার
আঁধার এলে খুলে দেবে দুয়ার
এমন কেউ নেই যে আমার
আঁধার এলে খুলে দেবে দুয়ার
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
যে ঘরের দরজাটা খুব চেনাচেনা ছিল এতকাল
খুলতেই দেখি পরিপাটি ধুলোর জঞ্জাল
যে ঘরের দরজাটা খুব চেনাচেনা ছিল এতকাল
খুলতেই দেখি পরিপাটি ধুলোর জঞ্জাল
চেয়ে দেখি শুধু এমন আঁধার
পড়ে আছে ধুলোয় মৃত গোলাপ
চেয়ে দেখি শুধু এমন আঁধার
পড়ে আছে ধুলোয় মৃত গোলাপ
সময়ের পর্দাটা ধার করা ডানাতে হারিয়ে যায়
সস্তাই যদি, তবে কেন উড়ে উড়ে যায়?
সময়ের পর্দাটা ধার করা ডানাতে হারিয়ে যায়
সস্তাই যদি, তবে কেন উড়ে উড়ে যায়?
হাহাকারে আজ ভীষণ খরায়
তবু স্বপ্ন দেখি রাত পোহাবার
হাহাকারে আজ ভীষণ খরায়
তবু স্বপ্ন দেখি রাত পোহাবার
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার