Выберите трек для воспроизведения
ভেবে ভেবে সকালগুলো বিকেল হয়ে সন্ধ্যে ছুঁলো
তবু আমি একা, আর আমার ভাবনা
মনে মনে কল্পনারই হাত ধরে চাই দিতে পাড়ি
তবু ফিরে আসি পুরোনো ঠিকানায়
জানি না (জানি না, জানি না)
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
হয়নি আজও পৃথিবী স্বপ্ন-দেশ
যা ছিল চোখে, তা শুধুই স্বপ্ন-রেশ
পথ শেষ হলো, কোথায় হারালো
কিভাবে কোন অজানায় মিশে গেল
জানি না (জানি না, জানি না)
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
না, ফিরো না আর, স্বপ্ন সেজো না আর
এভাবে জড়িয়ো না মায়া-গভীরে
যাও তুমি রাত ডাকো, এবার মাঝরাত আঁকো
ভাঙা এ ঘোর আমার, ঘুম শরীরে
জানি না (জানি না, জানি না)
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
সত্যি কী ভুলেছি, আবার আমি জেগেছি
গা ভাসিয়ে ছুটেছি স্বপ্ন পেরিয়ে
(স্বপ্ন পেরিয়ে, স্বপ্ন পেরিয়ে)
(স্বপ্ন পেরিয়ে, স্বপ্ন পেরিয়ে)
(স্বপ্ন পেরিয়ে)