বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি
আজকে আমার প্রাণ পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি
তোমায় পেয়ে হয় যে মনে
আর জনমেও সাথি ছিলাম
আমরা দু'জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম
চিরদিনই থাকবে একই
আমাদের এই ভালোবাসা
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি
তুমি আমার অনেক আপন
মেনে নিয়েও বলে এ মন
হও না তুমি আরও কাছে
হও না তুমি আরও আপন
এক সাগরে মিলবো বলে
তোমার-আমার স্রোতে ভাসা
বলছি তোমার কানে কানে, আমার তুমি
ও বলছি আমার গানে গানে, আমার তুমি
আজকে আমার প্রাণ পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা
বলছি তোমার কানে কানে, আমার তুমি
বলছি আমার গানে গানে, আমার তুমি
আমার তুমি
আমার তুমি