Выберите трек для воспроизведения

একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত
ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত
একটা কোনো বিশ্বাসী মন ধরবে আমার হাত
ঘর সাজাবে, গান শোনাবে, ভোর করে দেবে রাত
কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ
কোলে আমার ঘুমন্ত এক সুস্থ শিশুর মুখ
বন্ধু, আমার ওইটুকুতে ভরবে না যে বুক
একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না
বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না
একটা ভাঙা কুটির, একটা বেলজিয়ামের আয়না
বর্ষা এলে খিঁচুড়ি, আর আলমারিতে গয়না
বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না
বারান্দাতে ঝুলবে খাঁচায় কথা বলা ময়না
বন্ধু, আমার এত অল্পস্বল্পে কিছু হয় না
একটা ভালো চাকরি, তার বলার মতন বেতন
বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ
একটা ভালো চাকরি, তার নাদুসনুদুস বেতন
বছর শেষে বোনাস, তারপরেই বিদেশ ভ্রমণ
একটা ভালো গাড়ির সঙ্গে বারিধারায় বাড়ি
একটা ভালো গাড়ির সঙ্গে বারিধারায় বাড়ি
তাও যদি দাও, থামবে না তো আমার আহাজারি
হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন
আমি সচ্ছল, তাই এঁকেছি দু'চোখে সচ্ছলতার স্বপন
হৃদয় যার দরিদ্র, তার অভাবটুকুই আপন
আমি সচ্ছল, তাই এঁকেছি দু'চোখে সচ্ছলতার স্বপন
ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি
ছোট্ট যাদের হৃদয়, তারা অল্প পেলেই খুশি
আমার হৃদয় সবার জন্যে সব চায় বেশী বেশী
আমার তো নেই দেবার অনেক, পারছি না তো দিতে
পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে
আমার তো নেই দেবার অনেক, পারছি না তো দিতে
পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে
আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য
আমার তো নেই দেবার অনেক, পারছি না তো দিতে
পারবো না তো না দেবার এই লজ্জা মেনে নিতে
আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
আমারও ঠিক তোমার মতোই জীবনজোড়া দৈন্য
কিন্তু আমার চাওয়ার বেলায় নেই কিছু কার্পণ্য