Выберите трек для воспроизведения
একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে
একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে
সেদিন ছবি হয়ে থাকবো ঝুলে স্বজনের দেয়ালে
স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে
একদিন থাকবো না আর আমি
মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কেউ
সমাধিতে ফুল দিতে বইবে ব্যথার ঢেউ
চোখে বইবে ব্যথার ঢেউ
মহাপ্রস্থানের দিনে স্মরণ করবে কেউ
সমাধিতে ফুল দিতে বইবে ব্যথার ঢেউ
আমি সেদিন থাকবো সবার চোখেরই আড়ালে
চোখেরই আড়ালে, চোখেরই আড়ালে
একদিন থাকবো না আর আমি
জানি না তো কোথায় যাবো, থাকবো কোথায় পড়ে
যাবার আগে স্বজন যত, দিয়ো ক্ষমা করে
দিয়ো ক্ষমা করে
মায়ের আগে এই পৃথিবী যদি ছেড়ে যাই
মায়ের কোলেই শেষ নিঃশ্বাস রেখে যেতে চাই
আমি রেখে যেতে চাই
মায়ের আগে এই পৃথিবী যদি ছেড়ে যাই
মায়ের কোলেই শেষ নিঃশ্বাস রেখে যেতে চাই
মা যেন পায় আমার ছোঁয়া দু'টি হাত বাড়ালে
দু'টি হাত বাড়ালে, দু'টি হাত বাড়ালে
একদিন থাকবো না আমি প্রকৃতির খেয়ালে
সেদিন ছবি হয়ে থাকবো ঝুলে স্বজনের দেয়ালে
স্বজনের দেয়ালে, স্বজনের দেয়ালে
একদিন থাকবো না আমি