Выберите трек для воспроизведения
তোমাকে ভালোবেসে কোথায় যাবো শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়, তাকে তো রাখা যায় না
তোমাকে ভালোবেসে কোথায় যাবো শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা
সেই উজানের মন, স্পর্শ সংগোপন
যেখানে ছোঁও তাকে ভাঙবে তমসাকে, এমনই সম্মোহন
সেই মনেরই নাম জানলে পাল্টাতাম
নীরবে সংযোগে রেখেছি মনযোগে, দিইনি কিছু দাম
তোমাকে ভালোবেসে কোথায় যাবো শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা
যদি বা প্রাণ যায় যেন না গান যায়
হৃদি উজান যায়, তাকে তো রাখা যায় না
তোমাকে ভালোবেসে কোথায় যাবো শেষে
জানি না সেই দেশে চিরাগও আছে কিনা
তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে
কে তাকে প্রাণ ধারে প্রেয়সী তোমা বিনা