Выберите трек для воспроизведения
আর যাবো না তোমার কাছে
আজ থেকে ভাবতে পারো
তোমার সঙ্গে আড়ি
চাও যদি বিনাশর্তে
প্রেমের সকল দাবি
ছেড়ে দিতে পারি
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
অভিমান আমারও আছে
ভালোবাসার কঠিন বাজি
হারতে আমি রাজি
তোমার সুখের জন্যে নাহয়
নিঃস্ব হবো আজি
অভিমান আমারও আছে
ভালোবাসার কঠিন বাজি
হারতে আমি রাজি
তোমার সুখের জন্যে নাহয়
নিঃস্ব হবো আজি
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
প্রতিদান চাই না কিছু
চাওয়া পাওয়া যাবো ভুলে
যদি তুমি যাও চলে
দু'চোখ আমার ভাসাবো না
কখনো অশ্রুজলে
প্রতিদান চাই না কিছু
চাওয়া পাওয়া যাবো ভুলে
যদি তুমি যাও চলে
দু'চোখ আমার ভাসাবো না
কখনো অশ্রু জলে
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
আর যাবো না তোমার কাছে
আজ থেকে ভাবতে পারো
তোমার সঙ্গে আড়ি
চাও যদি বিনাশর্তে
প্রেমের সকল দাবি
ছেড়ে দিতে পারি
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?
প্রিয় বান্ধবী, ও বান্ধবী রে
তুমি পারবে কি মেনে নিতে
মনের ছাড়াছাড়ি?