Выберите трек для воспроизведения
স্বপ্ন বুনে চোখ ছলছল
চড়তে পারো মেঘেদের দল
কাল কী হবে কেউ না জানি
আজই তো সব, জীবন এখনই
ভালো থাকা, সে তো যায় না কেনা
বাজারে তার দর হবে না
প্রিয় মুখের হাসির মায়া
এক চিলতে মেঘের ছায়া
সুখের খোঁজে কোথায় যাবে?
নিজের মাঝে লুকনো তবে
অধরা এই সুখ যদি বেশি চাও
হিসেবটা আগে নিজে বুঝে নাও
আকাশ কুসুম কল্পনা, অযাচিত যত যন্ত্রণা তুমি নিও না
প্রতিদিন যেন ভালো হয়, যেন সবার মুখে হাসি রয়, এই প্রার্থনা

ভুল পথে তাই অর্থে মজে
সবাই ছোটে সুখের খোঁজে
আগুন দিলেই কাগজ পোড়ে
কী পাবে ওই ছাইয়ের মাঝে?
খুঁজতে হয় এই মনের ভেতর
নিজের প্রশ্নে নিজের উত্তর
কোথায় সে সুখ জানে সবাই
তৃপ্ত আত্মায় যা আছে তাই