দেয়ালে তোমার ছবি অন্ধকার
তুমি ছায়াঘেরা সুদূরের মুখ
বাগানে দাঁড়িয়ে আছ স্মৃতির পাথর
ওই পাথরের চোখে sunglass
ভেতরে লাফিয়ে ওঠে অন্ধ রাত
দেখে নেব, দেখে নেব সব
স্বপ্ন করেছ খুন, কোন মায়াবিনী
কেন অন্ধের চোখে sunglass
কেউ নেই (কেউ নেই)
কেউ নেই (কেউ নেই)
কেউ নেই, নেই, কিছু নেই (কিছু নেই)
সবাই ফিরেছে ঘরে ফেরার সময়
শুধু তোমার সময় হলো না
দেখো এখনও চোখের নিচে কালো দাগ
কার নখের আঁচড় ভেতরে
সফল মানুষ হাঁটে দীর্ঘ পায়ে
তুমি তাঁদের ভিড়ে হারালে
তুমি সিঁড়ি ভাঙো (সিঁড়ি ভাঙো)
কতো সিঁড়ি ভাঙো (সিঁড়ি ভাঙো)
কিনে ফেলেছ কি স্বর্গের সিঁড়ি?
শুধু দূর থেকে হাত নাড়ে সেই ছবি
দেখো ছবি জুড়ে স্থির sunglass
ফেরাও, ফেরাও
ফেরাও আমাকে, সর্বনাশ
সবাই ফিরেছে ঘরে ফেরার সময়
শুধু তোমার সময় হলো না
দেয়ালে তোমার ছবি অন্ধকার
তুমি ছায়াঘেরা সুদূরের মুখ
বাগানে দাঁড়িয়ে আছ স্মৃতির পাথর
ওই পাথরের চোখে sunglass
ভেতরে লাফিয়ে ওঠে অন্ধ রাত
দেখে নেব, দেখে নেব সব
স্বপ্ন করেছ খুন, কোন মায়াবিনী
দেখো অন্ধের চোখে sunglass
কেউ নেই
কেউ নেই (কেউ নেই)
কেউ নেই, নেই, কিছু নেই (কিছু নেই)
সবাই ফিরেছে ঘরে ফেরার সময়
শুধু তোমার সময় হলো না