Выберите трек для воспроизведения
পেয়েছি তোমায় স্বপ্নরাজ্যের মাঝে
নিরন্তর ভালোবাসায়, স্বপ্নিল গোধূলিতে
আলতো ছোঁয়ায়, শিশিরভেজা ঘাসে
মিশে আছি তোমার মিষ্টি হাসির মাঝে
পূর্ণিমার আলোয় সেই মুখ চেয়ে থাকি তোমায়
আমার আকাশ আজ সাত রঙে আঁকা
তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া
গোধূলিবেলায় সাগর হাওয়ায়
হারাব দুজন ওই নীলিমায়
শ্রাবণ-জোছনায় হেঁটে চলি দুজন
সাথে জোনাকি জ্বলে সারাটিক্ষণ
ছিলে তুমি কল্পনায় অপ্সরা হয়ে
পেলাম তোমায় আরও বেশি কিছু নিয়ে
আমার আকাশ আজ সাত রঙে আঁকা
তার মাঝে তোমায় নিয়ে হেঁটে যাওয়া
গোধূলিবেলায় সাগর হাওয়ায়
হারাব দুজন ওই নীলিমায়