Выберите трек для воспроизведения

আমার ঘরের ঘুলঘুলিতে
চড়ুই পাখির বাসা
ধুলোবালি আর খড়কুটো দিয়ে
গোছানো সে সংসার
আমি তাজ্জব বনে যাই
দেখি মানুষের ঘর নাই
দ্যাখো মানুষের ঘরে বাসা বেঁধে নিলো
ছোট্ট এক চড়াই
আমি তাজ্জব বনে যাই
আজো মানুষ পেলো না ঠাঁই
দ্যাখো জিতে নিলো ঠিকই ছোট্ট চড়াই
অধিকারের লড়াই
আমার ঘরের ঘুলঘুলিতে
চড়ুই পাখির বাসা
ধুলোবালি আর খড়কুটো দিয়ে
গোছানো সে সংসার
আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে
মাকড়সা জাল বোনে
টিকটিক করে টিকটিকি যেন
কী বলে আপন মনে
আমার প্রাসাদে-
আমার প্রাসাদে দেয়ালে দেয়ালে
মাকড়সা জাল বোনে
টিকটিক করে টিকটিকি যেন
কী বলে আপন মনে
লাল পিঁপড়ের বিশাল বাহিনী
কুচকাওয়াজে হাঁটে
লাল পিঁপড়ের বিশাল বাহিনী
কুচকাওয়াজে হাঁটে
উঁই পোকাদের আঁধার বসতি
সেগুন কাঠের খাটে
আমি তাজ্জব বনে যাই
দেখি সব্বাই পেলো ঘর
হলো মানুষের সবই আপন
শুধু মানুষই হলো পর
আমি তাজ্জব বনে যাই
দেখি সব্বাই পেলো ঘর
হলো মানুষের সবই আপন
শুধু মানুষই হলো পর
আমার ঘরের ঘুলঘুলিতে
চড়ুই পাখির বাসা
ধুলোবালি আর খড়কুটো দিয়ে
গোছানো সে সংসার
ইঁদুর মশাই ঘুমোন রান্নাঘরে
আসবাব তলে
কাপড়ের ভাঁজে আরশোলাদের
বংশই বেড়ে চলে
ইঁদুর মশাই-
ইঁদুর মশাই ঘুমোন রান্নাঘরে
আসবাব তলে
কাপড়ের ভাঁজে আরশোলাদের
বংশই বেড়ে চলে
নাম না জানা বেড়ালছানা
ঘুমায় বারান্দাতে
নাম না জানা বেড়ালছানা
ঘুমায় বারান্দাতে
সন্ধ্যে হলেই কবুতর ফেরে
আমার বাড়ির ছাদে
আমি তাজ্জব বনে যাই
দেখি সব্বাই ফেরে ঘরে
দেখো উদাম শরীরে মানুষ ঘুমায়
ঘুমায় পথের মোড়ে
আমি তাজ্জব বনে যাই
দেখি সব্বাই ফেরে ঘরে
দেখো উদাম শরীরে মানুষ ঘুমায়
ঘুমায় পথের মোড়ে
আমার ঘরের ঘুলঘুলিতে
চড়ুই পাখির বাসা
ধুলোবালি আর খড়কুটো দিয়ে
গোছানো সে সংসার
আমি তাজ্জব বনে যাই
দেখি মানুষের ঘর নাই
দ্যাখো মানুষেরই ঘরে বাসা বেঁধে নিলো
ছোট্ট এক চড়াই
আমি তাজ্জব বনে যাই
আজও মানুষ পেলো না ঠাঁই
দ্যাখো জিতে নিলো ঠিকই ছোট্ট চড়াই
অধিকারের লড়াই
ওরে ছোট্ট চড়াই, শোন
ওরে ছোট্ট চড়াই, শোন
আজ তোকেই তো দরকার
তুই শেখাবি মানুষকে
তার বুঝে নিতে অধিকার