Выберите трек для воспроизведения
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
লালন বলে আমার আমি
লালন বলে আমার আমি না জানি সন্ধান
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
একই ঘাটে আসা যাওয়া
একই পাটনী দিচ্ছে খেওয়া
কেউ খায় না কারো ছোঁয়া
কেউ খায় না কারো ছোঁয়া
বিভিন্ন জল কে কোথা পান
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
বেদ-পুরাণ করেছে জারি
যবনের সাঁই হিন্দুর হরি
বেদ-পুরাণ করেছে জারি
যবনের সাঁই হিন্দুর হরি
লালন বলে বুঝতে নারি
লালন বলে বুঝতে নারি
এ রূপ সৃষ্টি করলেন কী রূপ প্রমাণ
বিবিদের নাই মুসলমানি
পৈতা নাই যার সেও তো বামনী
বোঝ রে ভাই দিব্যজ্ঞানী
বোঝ রে ভাই দিব্যজ্ঞানী
লালন তেমনি খাতনার জাত একখানা
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
লালন বলে আমার আমি
লালন বলে আমার আমি না জানি সন্ধান
সব বলে লালন ফকির হিন্দু কি যবন
সব বলে লালন ফকির হিন্দু কি যবন