Выберите трек для воспроизведения
শ্রীধাম বৃন্দাবনে যশোদা নন্দন শ্রীকৃষ্ণ সুকোমল শয্যায় শয়ন করে আছেন। অরুণোদয় হতে চলেছে দেখে ব্রজের রাখাল বালকগণ চঞ্চল হয়ে উঠলো ধেনু চড়াতে যেতে হবে । তাই তারা রাখাল রাজা কানাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে যাবে বলে একে একে নান্দভবনে এসে উপস্থিত হলেন ।
অরুনোউদয় বেলা যত শিশু হইয়া মেলা
গেলো সবে নন্দেরও দুয়ারে
শৃঙ্গা বেনু বাঁশি রব করো রাখাল সব
বলে গোষ্ঠে আইস নন্দেরও কুমার হে
শ্রীধাম সখা বললেন ভাই কানাই এখনো মায়ের কোলে শয়ন করে আছিস গোষ্ঠে ধেনু চড়াতে যাবি না ভাই । কানাই বললেন
কি করি বোয়ো রে শ্রীধাম করিব আমি কি
চোরা বেঁধে ধরা পরে বসে রয়েছি
মায়ে না বলিলা আমি যদি যাই গোঠে
মরিবে আমার মা পরিবো সংকটে
শ্রীধাম তখন হেসে বললেন জানি রে জানি তোর মা তোকে কত ভালোবাসে সামান্য ননীর জন্য তোকে গাছে বেঁধেছিলো শ্রীধামের সঙ্গে কানাইয়ের কথাবার্তা হচ্ছে এমন সময় দাদা বলরাম এসে শৃঙ্গা বাজাতেই রাখালবালকগণ ছুটে এসে রামকৃষ্ণের দুপাশে দাঁড়ালো সবাই পরস্পর যুক্তি করে
আজ গেলো সবে যশোদার নিকটে
প্রণতি করিয়া মায়ে কহিতে রাখাল রাই
কানুরে লৈরে রাই কানুরে লইয়া যাবো গোঠে
সাজায়ে দাও মা মনেরও মতো করে গোপাল লয়ে যাবো গোঠে
মনেরও মতো করে সাজায়ে দাও মা
বলাইয়ের কথা শুনে মা যশোমতী কেঁদে বললেন ওরে বাপ্ বলরাম বনের কোন পানে পাঠাবো আমারে দুধের গোপাল কে
তখন শ্রীধাম কহিছে বাণী শুনো গো মা নন্দরানী
নিতীনিতী যাই মোরা বনে মাগো জোঠের রাখাল মিলি
মাঠে রাখি বনমালী ধেণুবৎস চড়ায়ে কাননে
ফিরাতে দি না কানাইকে ধেনু ফিরাতে দি না ধেণুবৎস
ও মা নন্দরানী তোমার গোপালের মুরলির স্বর শুনে বনের মাঝে নানাপ্রকার দিব্য মূর্তির আগমন হয় ।মা জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে শ্রীধাম তাদের কেমন রূপ বল দেখি
হংসেরও উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি
স্তব করে কৃষ্ণের চারিপাশে মা
তারই পরে শূন্যপদে ঐরাবতে বজ্র হাতে
দেখি মোরা পলায়ে তরাসে
ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠ আরোহণ
ইয়া শিঙ্গা ডমরুন শান
শিরে জটা ত্রিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ
সদাই জপে রাম নাম
তার বামে এক নারী লোনাদিবাদ নারী রূপে অন্ধকার নস্করি
স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে ত্রিনআঁখী
কোলে করে রহে গিরিধরে আ গিৰিধরে
ননী খাওয়ায় দশে করে
কত ননী খাইতা যে করে
বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু
কাননে নাইকো ভয় রে তোরে
বলি ভয় কি আছে বাপ্
আমি সদাই সঙ্গে আছি কেবা কি করিতে পারে
আমি সদাই সঙ্গে আছি ভয় কি আছে বাপ্
তাই বলছি মা বনে তোমার গোপালের কোনো অমঙ্গল হবে না ভাই কানাই কে সাজিয়ে দাও মা
এ দাস শ্রীদামে কয় মা তুমি না করো ভয়
কানু গেলে যত সুখ পাই
শীতলও তরুর ছায় বসিয়া মুরলী বায়
মোরা সবে ধবলী চড়াই মা গো
মোরা সবে ধবলী চড়াই