Выберите трек для воспроизведения
মেঘেই ছিলো ঠিক ঠিকানা
মেঘেই ছিলো ঠিক ঠিকানা
খুঁজতে এলাম মেঘলা দিনে
আজ পালাবার রাস্তা জানা
নাম ভিজে যায় উইন্ডস্ক্রিনে
এক শহরেই গল্প অনেক
ভিজতে থাকে বর্ষাতিও
দোষ ধরো না বন্ধুজনে
পারলে কেবল ভরসা দিও
মুঠোতে থাক স্মৃতির আদর
ফিরছি আমি স্বপ্ন কিনে
মেঘ কে কারা ডাকলো বাদল
নাম ভিজে যায় উইন্ডস্ক্রিনে
চায়ের কাপে বৃষ্টি পরে
জল দাঁড়ালো বাসস্টপেজে... বাসস্টপেজে
মন উড়ে যায় তারা রা তবু কারা বৃষ্টি ভেজে
পাওনা থাকুক অনেক কিছু
হাত ভরে যাক তোমার ঋণে
পুরোনো মন নিচ্ছে পিছু
নাম ভিজে যায় উইন্ডস্ক্রিনে
তোমার দিকে ছুটবো বলে
তোমার থেকে পালিয়ে আসা
ঝমঝমিয়ে বৃষ্টি হলে
চোখ ছাপিয়ে হোক কুয়াশা