Выберите трек для воспроизведения
আমি তোমার মুখপানে অদ্ভুত চেয়ে থাকি (চেয়ে থাকি)
যেন কত যুগ যুগ ধরে কত শত কথা বলা বাকি (বলা বাকি)
আমি তোমার মুখপানে অদ্ভুত চেয়ে থাকি (চেয়ে থাকি)
যেন কত যুগ যুগ ধরে কত শত কথা বলা বাকি (বলা বাকি)
আমার ঘুণ ধরা পাঁজরেতে কবিতার মহামারী
যেন বহু যুগ যুগ ধরে তুমি ছিলে আমারই (আমারই)
যদি আনমনা মেঘেদের রঙ চোখে ভরে আসে
রেখে যাবো চিলতে রোদ আমি শুধু তোর নামে
যদি নীল কালো রঙ টলোমল নীরবতা নামে
আমি শব্দবাজি হয়ে পুড়ে যাবো তোর নামে
হুড খোলা কবিতাতে
ধরো কেউ নেই সাথে, শুধু তুমি, আমি, আর নীরবতা (নীরবতা)
বাকি থেকেও কিভাবে যেন ফুরিয়ে গেছে সব কথা (সব কথা)
যদি সন্ধ্যার তারাগুলো একে একে সব নিভে আসে
আর নিকোটিন লেগে থাকে হুইস্কির ভাঙ্গা গ্লাসে (ভাঙ্গা গ্লাসে)
থেকে যাবো ন'য় তোর খসে যাওয়া রাতের আলোকে
ডুবে যাবো ন'য় তোর অতল নিবিড় দু'চোখে
থেকে যাবো ন'য় তোর সঙ্গোপনের নীল খামে
হারিয়ে যাবো ন'য় তোর তৃষিত চোখের কোনো আলোয়
আমি তোমার মুখপানে অদ্ভুত চেয়ে থাকি
যেন কত যুগ যুগ ধরে কত শত কথা বলা বাকি
আমার ঘুণ ধরা পাঁজরেতে কবিতার মহামারী
যেন বহু যুগ যুগ ধরে তুমি ছিলে আমারই