Выберите трек для воспроизведения
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুর
ডুবুরির মতো আমি জলে ডুব দেবো না
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
পিচগলা রাস্তায় একলা দুপুর
তেলচিটে বিকেল, হাজরার মোড়
সন্ধ্যের ফুটপাত, অচেনা শহর
CCD-'র বুদবুদ, কফির ফেনা
Hookah bar-এ ফুঁস ফুঁস সাহসী ধোঁয়া
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুর
ডুবুরির মতো আমি জলে ডুব দেবো না
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
মাঝরাতে long drive, নিশাচর ধাবা
উদ্দাম জীবন, বুক তবু ফাঁকা
এলোমেলো খুঁজে ফেরা গলির নিয়ম (গলির নিয়ম)
জানালায় তোর মুখ স্বপ্ন যেমন
ধরলেও কেন তোকে
তোকে ধরা যায় না
পিচগলা রাস্তায় একলা দুপুর
ডুব গলা জলে তুই হারাবি সুর
ডুবুরির মতো আমি জলে ডুব দেবো না
খুঁজবো না আমি তোকে
তোকে খুঁজবো না
পিচগলা রাস্তায়...
ডুব গলা জলে...
পিচগলা রাস্তায়, রাস্তায়...