রাতকে বলি চোখ বুজে তুই থাক
যে আসে-যায় চমকে সে না যাক
রাতকে বলি রাতে আসে কে
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই
আয় রাত, আয় রাতের মতো রাত
জোছনা ছড়ায় জোছনার মতো হাত
সাত-পাঁচ ভেবে কে কবে আসে
(সাত-পাঁচ ভেবে কে কবে আসে)
সাবধানী চোখ রাখতে বলি যে
অনেক দিনের অনেক পরিচয়ে
আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে
চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই
লোকে বলে স্বপ্ন জোছনা বিহার
জোছনা-কণা রাত্রি উজাড়
আমি বলি এ বেলা চন্দ্রবিহার
স্বপ্নে ছুঁড়ি চোখে আঁধার
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই
ধরতে গিয়ে হেরে গেছি
দেখতে গিয়ে থেমে গেছি
হাত বাড়ালে নেই, কেউ নেই
একা নিজেই