Выберите трек для воспроизведения
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়
আশার সমাধি ঘিরে
সেই পাখি আজো গান গায়
একাকী হেঁটে চলেছি আমি
হৃদয় মরুর আঙিনায়
এক সুখের বৃষ্টি এসেছিলো
ক্ষণে ক্ষণে তাই মনে হয়
কাব্য কবিতা ঘিরে
সত্যি মিথ্যা স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুঃখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দু'চোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এ মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়