আসো কি তুমি স্বপ্নে শুধু
মরিচীকা-সম মরুতে ধু ধু
বাঁচো কি তুমি শুধু এ মনের
গহনে কোণে দেখাতে জাদু
আসো কি তুমি
চোখের পাতায় নাহি আসে ঘুম
জীবন খাতায় নিশি যে নিঝুম
প্রেমেরই ছলে দমকা হাওয়া
হারিয়ে যাওয়া স্মৃতির কি ধুম
তবু যে কেন আজও বেঁচে যায়
হারানো বেলা সেই গান গায়
বাঁচি কি একা শুধু এ মনের
গহন কোণে স্বপ্নে শুধু
আসো কি তুমি স্বপ্নে শুধু
মরিচীকা-সম মরুতে ধু ধু
বাঁচো কি তুমি শুধু এ মনের
গহন কোণে দেখাতে জাদু
আসো কি তুমি