Выберите трек для воспроизведения
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
তোমার জন্যে গোকুলেতে সইলাম কত অপমান
তোমার জন্যে গোকুলেতে সইলাম কত অপমান
কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
সবার কাছে হইলাম দোষী শুধু তোমায় ভালো গো বাসি
কদম তলায় বাজাই গো বাঁশি
সবার কাছে হইলাম দোষী শুধু তোমায় ভালো গো বাসি
কদম তলায় বাজাই গো বাঁশি
কদম তলায় বাজাই বাঁশি দিতে প্রাণে শান্তি দান
কদম তলায় বাজাই বাঁশি দিতে প্রাণে শান্তি দান
কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
ভাবো একবার আপন মনে কী করেছি তোমার জন্যে
নাই কি এইসব তোমার স্মরণে?
ভাবো একবার আপন মনে কী করেছি তোমার জন্যে
নাই কি এইসব তোমার স্মরণে?
জামালে কয় এইসব শুনে প্রাণের রাধার ভাঙলো মান
জামালে কয় এইসব শুনে প্রাণের রাধার ভাঙলো মান
কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
তোমার জন্যে গোকুলেতে সইলাম কত অপমান
তোমার জন্যে গোকুলেতে সইলাম কত অপমান
কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?
প্রাণের রাধা গো, কেন তুমি করো অভিমান?