Оберіть трек для відтворення
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
মার প্রাণে কি ধৈর্য ধরে
জামাই নাকি ভিক্ষা করে
মার প্রাণে কি ধৈর্য ধরে
জামাই নাকি ভিক্ষা করে
এবার নিতে এলে পরে
এবার নিতে এলে পরে
বলবো উমা ঘরে নাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
চিতাভস্ম মাখি অঙ্গে
জামাই ফেরে নানা রঙ্গে
চিতাভস্ম মাখি অঙ্গে
জামাই ফেরে নানা রঙ্গে
তুইও নাকি মা তারি সঙ্গে
তুইও নাকি মা তারি সঙ্গে
সোনার অঙ্গে মাখিস ছাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কত লোকে কতই বলে
কত লোকে কতই বলে
শুনে প্রাণে মরে যাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই